বিশ্বে প্রতিনিয়ত নানা কারণে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে ছিল। তবে তীব্র গরমের পর রাজধানীতে বৃষ্টি ঝরেছে। এতে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ১১তম। শহরটির বায়ুমান স্কোর ৯৬, যা মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।
আজ সোমবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির বায়ুমানের স্কোর ২৫৭। এর পর ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, ১৪৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান শহর এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, স্কোর ১৩৫।
তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে চীনের চেংদু, স্কোর ১২৭ এবং ১২৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা। এ ছাড়া ১১৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে উগান্ডার কাম্পালা, ১০৭ স্কোর নিয়ে নবম স্থানে ইন্দোনেশিয়ার জার্কাতা এবং দশম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১০৫।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়, আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com