ভোলা প্রতিনিধি: ভোলার রাজাপুর উপজেলার কন্দকপুর গ্রামে একটি জরাজীর্ণ সাঁকো এখন শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুলে যাতায়াত করছে ছোট ছোট শিশুরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাঁকোটির অবস্থা নাজুক হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার বা স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাঁকোটির কাঠ ও বাঁশ পচে গেছে, অনেক জায়গায় ফাঁক তৈরি হয়েছে—যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, পা পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ইতোমধ্যে ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত একটি নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের জীবন আর ঝুঁকির মধ্যে না থাকে।
এলাকাবাসীর প্রশ্ন—কোনো দুর্ঘটনা ঘটার পরই কি প্রশাসনের চোখ খুলবে? এই বিষয়ে উপজেলা নির্বাহী কমকর্তা আরিফুজ্জামান বলেন, বিষয়টি নজরে নেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com