ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম শনিবার (২৫ এপ্রিল) রাত ১৯:৩০ ঘটিকার সময় বিজয়নগর থানার ডাকাতি মামলার আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার বাসন থানা এলাকা হতে আন্তঃ জেলার ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ২টি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন - নাজমুল হক (৩৩), পিতা- শফিক মিয়া, চানপুর, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com