ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার ২৪ এপ্রিল আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি ব্রীজের পাশে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত ২টি চটের বস্তার ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ গাঁজার সাথে সংশিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com