ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউস সড়কের তিতাস রেস্টুরেন্ট এর সামনে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি সবুজ রংয়ের সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে তার স্বীকারোক্তিতে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৭.৫ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - আল আমিন মিয়া ওরফে নোয়াজ আলী (২৫), পিতা- হুমায়ুন মিয়া, মজলিশপুর, বাহ্মণবাড়িয়া ।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com