আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে গিয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলুকে অপদস্থ ও হুমকির অভিযোগ ওঠে। এ সময় তাকে পদত্যাগে চাপ দেওয়ার পাশাপাশি ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন সংসদ সদস্য।
ঘটনার প্রতিবাদে ১৮ এপ্রিল মানববন্ধন করে চিকিৎসকরা। তারা দোষীদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা, ডা. বাবলুর পুনর্বহাল এবং ভবিষ্যতে হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। ২১ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে জরুরি সেবা ছাড়া কর্মবিরতির আল্টিমেটাম দেন তারা। এর পরপরই বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com