ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কৃষকের জমি থেকে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের এক কৃষক সেচ কাজ শেষে গত ১৬ এপ্রিল রাতে তার শ্যালো মেশিনটি জমিতে তালাবদ্ধ রেখে বাড়ি যান। পরদিন সকালে গিয়ে দেখেন মেশিনটি চুরি হয়ে গেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান শুরু করে রায়গঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি অটোচার্জার ভ্যান থেকে চুরি হওয়া মেশিন উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। এ সময় আরেকজন পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, চুরি হওয়া মেশিন উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com