এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার (১৪ এপ্রিল) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষ্যে একটি বৈশাখী শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বৈশাখী উৎসবে এসে মিলিত হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা জান্নাত শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ উদ্দিন মাহমুদ, কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন সহ প্রমুখ।
অনুষ্ঠানে সংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শিক্ষক ,সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com