আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মহানগর গোয়েন্দা পুলিশ ১৩ এপ্রিল সোমবার রাত ০২.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক কারবারি ময়না আক্তার (২৮), পিতা-জয়নাল আবেদীন, সাং-মাছচর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-রোড নং-০৮, ২য় ফেজ, সোনাডাঙ্গা আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com