গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল জিএসসি)ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার জরুরি সভা গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার সন্ধ্যায় নগরীর দাড়িয়া পাড়াস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুলের পরিচালনায় সভা অনুস্টিত হয়।
সংগঠনের নির্বাহী কমিটির সদস্য নেছার আহমেদের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুস্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সহ সভাপতি এম এ নাসির সুজা, ট্রেজারার আলী আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন,সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক যুবপদক প্রাপ্ত মো: নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আকলিছ আহমেদ চৌধুরী,দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক স্পেশাল পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী এম এ মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক ডাঃ শেলী রানী দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মুজাক্কির হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী বিষয়ক সম্পাদক অধ্যাপক ড.শাহ আতিকুল হক, আশরাফ সিদ্দিকী, জান্নাতুল নাজনীন আশা, জেসমিন নাহার, ফারহানা বেগম, কয়ছর আহমেদ কাওসার প্রমুখ। সংগঠনের জরুরী সভায় সংগঠনের বিগত দিনের কার্য়ক্রমের পর্যালোচনা,ভবিষ্যৎ পরিকল্পনা, বিজিএম করার সিদ্ধান্ত সহ নানান বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com