ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে সেলিম সরকার (৪০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত সেলিম সরকার উপজেলার পাইকোশা গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিম সরকারের ছেলে।
শনিবার সকালে পাইকোশা গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com