হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৫ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় অভিযান চালিয়ে ৪ জন মাদক সেবী ও ১ জন নারী বাড়ি মালিককে কারাদন্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক ব্ক্রিম চাকমা ।
আটক ব্যক্তিরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রাজু খান, ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।
অভিযানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানা ওসি জাকির হোসেন বলেন, হাকিমপুর উপজেলার দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী মাদক বিক্রেতা শিউলি বেগম বাড়িতে মাদকের আসর বসান।এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষকে ১ বছর করে কারাদণ্ড এবং ওই নারীকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com