ইয়ামিন হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ভোলার আদালত থেকে তিনি জামিন পান।
ভোলা জজকোর্ট থেকে জামিনে মুক্ত পাওয়া সুমিকে ফুল দিয়ে বরণ করেছে জামাতে ইসলামীর নারী কর্মী-সমর্থকরা৷
এর আগে গত ৫ এপ্রিল রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় মুক্তি চেয়ে ভোলায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন ও সংসদে ক্ষোভ জানিয়েছে জামায়াতে ইসলামীর এমপিরা।
এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com