ইয়ামিন হোসেন, ভোলা:আধুনিক ভোলার রূপকার, সাবেক ঢাকা সিটির মেয়র- মন্ত্রী, বর্তমান বিজেপি চেয়ারম্যান ও ভোলা সদর আসনের এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ই এপ্রিল) আসরবাদ ভোলা সদর উপজেলার বাপ্তা চৌদ্দঘর এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শ্রমিক পার্টি ভোলা জেলার আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাপ্তা চৌদ্দঘর মোহাম্মদীয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফ হোসেন।
এ সময় জেলা উপজেলা বিজেপি ও শ্রমিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ২০০৮ সালের ৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে নাজিউর রহমান মঞ্জু মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com