ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে নিজের ষোল বছর বয়সী কন্যা কে ধর্ষণ ও ৭ মাসের গর্ভপাতের মামলায় বাবা ইউসুফ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (৫ই এপ্রিল) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
পুলিশ জানা যায়, স্ত্রী অভিমান করে বাবা বাড়ীতে চলে যাওয়ায় এ সুযোগে হত্যার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে বাবা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কিশোরী। ৭মাসের অন্তঃসত্ত্বা কিশোরী কন্যা কে গত ৩১ শে মার্চ গর্ভপাত করেন বাবা। এ ঘটনায় কিশোরীর মা দৌলতখান থানায় একটি মামলা করেন । ওই মামলায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভোলার দুলারহাট থানার নুরাবাদ এলাকা থেকে নরপিশাচ ইউসুফ কে গ্রেপ্তার করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com