এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকান্ড ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষনিক সহায়তা দিয়ে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িঘর ও ঘূর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া বাড়ি-ঘরের ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি দলীয় নেতৃবৃন্দকেও পাশে দাড়াঁনোর আহব্বান জানিয়েছেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, গত এক মাসে উপজেলায় চারটি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার এবং ঘূর্ণিঝড়ে এক বিধবা মহিলার ভেঙ্গে যাওয়া ঘর মেরামতের জন্য সরকারি ঢেউটিন ও গৃহমঞ্জুরির নগদ অর্থ প্রদান করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তাৎক্ষনিক সেসমস্ত সরকারি সুবিধা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার। এরই ধারাবাহিকতায় গেলো মঙ্গলবার উপজেলা পিআইও অফিস থেকে বিধবা বৃদ্ধা সাহেরা খাতুন এবং শাহজাহান মিয়া নামে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসাবে প্রত্যেকে দুইবান করে ঢেউটিন বিতরণ করা হয়।
জানাগেছে, উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা উত্তরপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ১০৪ বছর বয়সী বৃদ্ধা শাহারা খাতুনের দুমড়ে-মুচড়ে যাওয়া ঘর এবং বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহজাহান মিয়ার ঘর মেরামতের জন্য সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দেন তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরপুর ইউনিয়নের করইকান্দি গ্রামের শরাফত আলী ও সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামের আব্দুস সাত্তারের পরিবারকে সরকারি সহায়তা হিসাবে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মনিরুল হক ফারুক জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে অগ্নিকান্ড ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা দ্রুত সরকারি সহায়তা দিয়ে আসছি। তবে সাধারণ মানুষের খোজঁখবর নিয়ে প্রয়োজনীয় সরকারি সেবা প্রদানের বিষয়টি একজন মন্ত্রী হিসাবে উনার ভাবনা চিন্তা অকল্পনীয়। এ ধরনের সেবা অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com