আহছানুল আমীন জর্জ,খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মঙ্গলবার (৩১ মার্চ ) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে জোহরের নামাজের পর শোভনা পশ্চিমপাড়া মসজিদ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শোভনা পশ্চিমপাড়া তরফদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন শোভনা মোল্লাপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনার রশিদ।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, খুলনা প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com