খুলনা ব্যুরো : ২৯ মার্চ রবিবার অনুষ্ঠিত খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
রবিবার সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই প্রতিফলন।
নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com