আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৯ মার্চ রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা করার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান, এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এস এম মনজুর কাদের জানান, আইনজীবী সমিতি মিলনায়তনে রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com