ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের বাসভবন বরাদ্দ আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে। ১০ এপ্রিলের মধ্যে তারা বাসভবন বরাদ্দ পাবেন।’
তিনি সংসদের সাউন্ড ব্যবস্থার বিষয়ে বলেন, ‘সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না তা জানতে কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও চাওয়া হয়েছে।’
গত ১২ মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com