হিলি প্রতিনিধিঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
আজ ২৬ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়।

পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রর চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা ছাত্রদলে আহবায়ক আনোয়ার হোসেন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com