আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বুধবার বিকেলে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশনের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।
২৫ মার্চ বুধবার কেসিসির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com