ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান প্রকাশ (৩০) কালু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান চাঁনপুর গ্রামের সাফি উদ্দিনের ছেলে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় , উপজেলার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় আব্দুর রহমানকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় বিজয়নগর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com