বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে লুকায়িত অবস্থায় ভারতীয় জিরা-৪,৯৫০ কেজি জব্দ করে। এসময় বড় একটি ট্রাক আটক করা হয়েছে। জব্দকৃত জিরার বাজার আনুমানিক মূল্য ১,২৪,২৫,০০০/- (এক কোটি চব্বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা।
২৩ মার্চ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এই অবৈধ জিরার চালান আটক করেন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৫ বিজিবির দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ জিরা এবং ট্রাক (বড়) আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত অবৈধ চোরাচালানী মালামালসহ ট্রাক আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com