মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের শত্রুজিৎপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে ৮০জন শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মারুফ কারখী।
মাগুরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. উমর ফারুখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন টিম গ্রুপ বিডির ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, মাগুরা জেলা ছাত্রশিবিরের সহকারী সেক্রেটারি মো. মশিউর রহমান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আজমত হুসাইন সহ আরও অনেকে।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি গভীর মনোযোগ এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাদের কিভাবে ভূমিকা রাখতে হবে এবিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com