পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ওসমানীনগরে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল (রহ:) কামিল মাদ্রাসা শাখা।
১৯ মার্চ ২৯ রামাদ্বান বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় গোয়ালাবাজারে কর্মসূচিটি পালিত হয়৷ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল, হযরত শাহজালাল (রহ) কামিল মাদ্রাসা সভাপতি জাকির আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক মাহিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সামিয়ান আহমদ, নাঈম আহমদ, অর্থ সম্পাদক আনহার আহমদ, মাদ্রাসা শাখার দায়িত্বশীল নাজমুল ইসলাম প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com