আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি, খুলনা সদর থানায় কর্মরত এসআই(নিঃ)/ ইব্রাহিম তালুকদার সংগীয় অফিসার এবং ফোর্স সহ খুলনা সদর থানা এলাকায় বিশেষ ডিউটি করাকালে ১৯/০৩/২০২৬ তারিখ রাত্র ০২.১০ ঘটিকার সময় খুলনা সদর থানাধীন টুটপাড়া দিলখোলা রোডস্থ মকবুল মসজিদ এর সামনে হতে জিআর নং-৫৯/২৩(লবনচরা), লবনচরা-০৯(৫)২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মিরাজ ওরফে স্পিকার মিরাজ(৩৪), পিতা-ফারুক, মাতা-খায়রুন, সাং-হোল্ডিং নং-১৪, হাজী মহাসিন রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা’কে গ্রেফতার করেন।
বর্ণিত আসামীর বিরুদ্ধে খুলনা মহানগরীর অন্যান্য থানায় ডাকাতি মামলা সহ আরো ০৭(সাত) টি মামলা রয়েছে। কেএমপি হেডকোয়ার্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com