খুলনা ব্যুরো : খুলনার লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় বৃহস্পতিবার ভোরে সশস্ত্র দুর্বৃত্তরা একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করে আহত করেছে। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও পুত্রবধূ ফাহিমা।
গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ—বিশেষ করে সম্পর্কজনিত দ্বন্দ্ব—এই হামলার পেছনে কারণ হতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, হামলায় অংশ নেওয়া ৬ জনকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com