ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দীপ্ত পথিক সংগঠনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।"একটি ক্ষুদ্র প্রয়াস থেকে হতে পারে বৃহৎ পরিবর্তন"এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির যাত্রা...। সামাজিক উন্নয়ন এ সংগঠনটি সারা বছর বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি ঈদে অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরন করে থাকে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৮মার্চ) দুপুরে শহরের সূর্যমুখী স্কুলে আয়োজিত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি ড. তৌফিকুল ইসলাম মিথিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো আরজু মিয়া, সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের অধ্যক্ষ সালমা বারী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যকরী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেল ও অত্র সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম সানি।
ভার্চুুয়ালি সংযুক্ত ছিলেন সাধারণ সম্পাদক এম এস খান সোকন, শাহীন মিয়া(অষ্ট্রেলিয়া), অর্থ সম্পাদক আজমেরী সুলতানা।
সদস্য লিজা,তানভীর, রিয়ান, রাফিন রিফাত সহ প্রমুখরা।এবং কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাম্মাদ বাশার।
এ সময় বক্তারা বলেন, দীপ্ত পথিক সংগঠন সবসময়ই সমাজের সুবিধাবঞ্ছিত লোকদের জন্য কাজ করছে।এটি একটি মানবিক কাজ।তারা এগিয়ে যাক এ প্রত্যাশা আমাদের সবার। এ সময় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরন করাহয়।
এর মধ্যে রয়েছে এতিমখানা ও মাদ্রাসার ছাত্র এবং মসজিদের খাদেম ও নিম্ন আয়ের পরিবার সমুহ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com