সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে মুনিগঞ্জ হাসপাতাল মোড়ে মোল্লা এন্ড সন্স মেডিসিন শপে এ আগুন লাগে।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, পিএফএম(এস) ভারপ্রাপ্তের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ কাজ পরিচালনা করেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com