মো:সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বক্কর সিদ্দিক নান্নু দীর্ঘদিন ধরে জেলার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, নওগাঁ জেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সকলের সহযোগিতা নিয়ে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে তার প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলার বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com