নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন আগে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ) বেলা ১২ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ নং শেডে শ্রমিকদের মিটিং কক্ষে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনয়িনে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী নেতৃত্বে শ্রমিকদের কে বেতন বোনাস পরিশোধ করা হয়।
এ সময় শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারন সম্পাদক সহীদ আলী বলেন, আমরা চাই যথাসময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এসময় সকলের চাওয়া পাওয়ার থাকে। তাই আমরা যথা সময়ে তাদের ন্যায্য অধিকার এর জন্য সচেতন। আমাদের সরকার শ্রমিক বান্ধব সরকার। কারন শ্রমিক না থাকলে দেশের কলকারখানার উৎপাদন হবে না। তাই সকল প্রতিষ্টানের শ্রমিকদের যথাযথ মর্যদা দেওয়া উচিৎ।
শ্রমিকরা জানান, আমরা সাধারন শ্রমিকরা অত্যান্ত খুশি। ঈদের আগে আমাদের বেতন বোনাস পেয়ে খুবই আনন্দ লাগছে। আমরা এবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com