মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতির কোনো বিষয় সামনে এলে তা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ বানিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে, যার ফলে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, দুধের উৎপাদন বৃদ্ধি করতে ভারত থেকে মুররা জাতের মহিষ আনা হয়েছে, যেগুলোর বাছুর সারা দেশে ছড়িয়ে দুধ উৎপাদন বাড়ানো হবে।
প্রান্তিক পর্যায়ের খামারিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com