এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: বাউল মেলা ফাউন্ডেশন এর "হেলাল হাফিজ সাহিত্য পুরস্কার ২০২৬ " এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার অমর একুশে বইমেলা শব্দচাষ প্রকাশ এর স্টলে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হয়। প্রতি বছরে ন্যায় এবছর সাহিত্য প্রেমী হিসেবে বই বন্ধু কাজী এমদাদুল হক খোকন ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য কবি ও কথা সাহিত্যিক আলেয়া আরমিন আলোকে এই পদকে ভূষিত করা হয়।
এ সময়েই বাউল মেলা অনলাইন সাহিত্য গ্রুপের চিফ এডমিন রিয়াজ আহমেদ জুয়েলের নির্বাচিত কবিতা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। হেলাল হাফিজ সাহিত্য পুরস্কার ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মাহমুদা মৌ,কবি শেলী সেনগুপ্ত, মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিদ হাসান, কবি আব্দুস সালাম কবি কামরুল মুরাদ,ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, শিল্পকলা একাডেমীর রাসেল মিয়া,বই পড়া আন্দোলন নান্দাইল এর সাধারণ সম্পাদক ও আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ফাইজুল ইসলাম, মোঃ জাহিদ মিয়া প্রকাশক প্রদীপ মালাকার সহ আরো অনেকেই। উক্ত বইটি শব্দচাষ প্রকাশ হতে প্রকাশিত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com