ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ নিবাসী ও রানীগঞ্জ সেন্ট্রাল প্রি ক্যাডেট স্কুলের পরিচালক রবিউল আউয়াল নয়ন ও প্রকৌশলী কাওছার আলম জুয়েলের বাবা বলাহার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আবু তাহের (তারা বি এস সি) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে ২ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ শনিবার বিকেল ৫ টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবন রানীগঞ্জ বাজারে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাযার নামাজ রানিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল রোববার সকাল দশটায় অনুষ্ঠিত হবে।
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, ব্যবসায়ী, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারাসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com