কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেডিকেল কলেজের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মুফতী আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন। এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এমপি মুফতী আমির হামজা বলেন, মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে। আমি জানিয়েছি এগুলো পালটাতে হবে। ওনারাও প্রথমে ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল ও উপরওয়ালার দোষ দেয়। মনে হচ্ছে, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন।
তিনি আরো বলেন, এ সভায় বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছে, দুই নম্বরি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব।
এমপি আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজ আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন। এটা শুনলে আপনাদের আনন্দ হবে। দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের বিষয়। সাত/আটটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। বাকিগুলোও হবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, প্রথম ১শো দিনের কর্মসূচির মধ্যে সরকারি দপ্তর যে গুলো আছে, এ গুলো আমরা জনবান্ধন করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি, এসপি, ইউএনও অফিস, থানায় যেতে মানুষ ভয় পাই। আরো কিছু দপ্তর আছে যেখানে মানুষ যেতে ভয় পাই। আমরা চাচ্ছি এই জায়গা গুলোতে মানুষের যাতায়াত সহজ হয়। ইতিমধ্যে কয়েকটি বিষয় উদ্যোগ নেওয়ায় সহজ হয়েছে। ২০১৮ সাল ২০১৯ সালে ডিসি অফিসে যাওয়া সম্ভব ছিলো না। তবে বর্তমানে যে কেউ ডিসির সাথে সাক্ষাৎ করতে পারে। বর্তমান ডিসি ইকবাল হোসেন সকাল ১০ টা থেকে তার যে সেবা সেটা দিয়ে যাচ্ছেন। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে সেবার মান উন্নয়নে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com