ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে সাবেক মেম্বার আমির হোসেনের মরদেহ উদ্বার করেছেন নবীনগর থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারী রাত সাড়ে তিনটা সময় আমির হোসেন বাঁশগাড়ি ইউনিয়নের চরমধুয়া গ্রামে শ্বশুর বাড়িতে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময়, তাকে অপহরণ করা হয়েছিলো। পরে অর্ধমৃত অবস্থায় তাকে নবীনগর থানার পুলিশ মেঘনা নদীর চর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষনা করেন।
নবীনগর সলীমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, মৃতদেহর গায়ের বিভিন্ন স্হানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয়, স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, মৃত আমির হোসেন নবীনগর উপজেলার পাশ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলার চরমধুয়া ইউনিয়নে গাজৌপুর গ্রামের বকুল মিয়ার সন্তান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com