শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন নার্সারিতে কেনাবেচা হচ্ছে পরিবেশবান্ধব নানা প্রজাতির গাছের চারা। অল্প পূঁজিতে ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ব্যবসায় স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তরা। ব্যবসাটি লাভজনক হওয়ায় শ্রীনগর সদর এলাকার হরপাড়া, পাটাভোগের পূর্ব-বেজগাঁও, বাড়ৈগাঁও বাজার সড়ক, পশ্চিম নওপাড়া-কর্কটপাড়া, বিবন্দী বাজার সংলগ্ন ঢালীবাড়ি, ভাগ্যকুল-দোহার সড়কের কয়কীর্ত্তণসহ বিভিন্ন স্থানে অন্তত ২৫টি নার্সারি গড়ে উঠেছে। এছাড়া শ্রীনগর চকবাজার এলাকায় বন বিভাগের সরকারি নার্সারিতে পাওয়া যাচ্ছে নানান ধরণের চারা গাছ।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদণ এবং কেনা বেচা নিষিদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গিকার পূরণে এই দুটি প্রজাতির গাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপণ জারি করে সরকার। উল্লেখীত গাছের চারা উৎপাদণ হচ্ছেনা এসব নার্সারিতে। তবে উপজেলার বিভিন্ন বসতবাড়ি ও সড়কের পাশে এই গাছের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত।
দেখা গেছে, নার্সারিগুলোতে ফলজ, বনজ, ঔষুধিসহ বিভিন্ন ফুলের চারার উৎপাদণ করা হচ্ছে। এসব চারা ও কলমকাটা গাছ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান জানিয়েছেন, উপজেলায় প্রাইভেটভাবে বাণিজ্যিক নার্সারির ব্যবসা বাড়ছে। উদ্যোক্তরা প্রশিক্ষণ নিয়ে নিজস্ব জমি কিংবা ভাড়া জমিতে নার্সারী ব্যবসায় স্বাবলম্বী হচ্ছেন। তিনি আরো বলেন, ইউ ক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা তৈরি, রোপণ এবং কেনা বেচা নিষিদ্ধ করেছে সরকার।
তাবিয়াদ নার্সারির কর্ণধার মো. ইউনুছ ঢালী বলেন, পশ্চিম নওপাড়া সড়কের পাশে উঁচু জমি ভাড়া নিয়ে নার্সারির ব্যবসা করছেন। উপজেলার বিবন্দী গ্রামে তাদের নিজ বাড়িতে নার্সারি রয়েছে। তার বাবা হোসেন ঢালী প্রায় ৩৭ বছর যাবৎ বাড়িতে ব্যবসাটি করছেন। এছাড়া তার ভাই মো. স্বপন ঢালী পার্শ্ববর্তী লৌহজং উপজেলার হলুদিয়া-কনসার সড়কের পাশে জমি ভাড়া নিয়ে বিশাল নার্সারি গড়ে তুলেছেন। নার্সারি ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে উদ্যোক্তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com