এইচএম সাইফুল্লাহ, স্টাফ্ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৪৫) গত ২৮ দিন আগে নৃশংসভাবে খুন হন। তাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত প্রতিবেশী আল আমীন (৩৫)।
গত শনিবার রাতে র্যাব ১৪ এর একটি দল তাকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা নোয়াগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পরে রবিবার (২২ ফেব্রয়ারি) নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত ২৬ জানুয়ারি অভিযুক্ত আল আমীনদের বাড়ির সামনে সিএনজি রেখে বাড়িতে দুপরের খবার খেতে যান চালক আবুল কালাম। সিএনজি রাখা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল আমীন ধারালো অস্ত্র দিয়ে চালক কালামকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যান। তুচ্ছ ঘটনা নিয়ে নৃশংস হত্যার ঘটনায় হতবাক হয়ে যান গ্রামবাসী।
এ ঘটনার পরদিন নান্দাইল মডেল থানার হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ছায়া তদন্ত শুরু করার ২৮ দিন পর র্যাব-১৪ প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোজাহিদুল ইসলাম জানান, মূল আসামি আল-আমীনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com