আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম (এমপি) ২২ ফেব্রুয়ারি রবিবার সরকারি সফরে সকাল সাড়ে ১০ টায় খুলনা সার্কিট হাউজে আগমন করেন।
এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান। আগমন উপলক্ষে পুলিশের একটি চৌকসদল প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন।
সেসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com