শ্রীনগরে ১৪ ইউনিয়নের ১২টিতে ধানের শীষ বিজয়ী, ৪ জনের জামানত বাজেয়াপ্ত


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর ধানের শীষ বিজয়ী হয়েছে। ১টিতে জামায়াতে ইসলামীর মনোনীত এ কে এম ফখরুদ্দীন রাজির দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. মমিন আলীর ফুটবল প্রতীক বিজয়ী হয়। মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত খুইয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার বাঘড়া ইউনিয়নে দাঁড়িপাল্লার মোট প্রাপ্ত ভোট সংখ্যা ৫ হাজার ৬৩৬টি। এখানে ধানের শীষ প্রতীক পায় ৪ হাজার ৯৮৭টি ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মমিন আলী ফুটবল প্রতীক নিয়ে তার নিজ ইউনিয়ন কোলাপাড়ায় জয়লাভ করেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫ হাজার ৬৩। এখানে ধানের শীষ প্রতীক পায় ২ হাজার ২৫০ ভোট।
অন্যাদিকে উপজেলার হাঁসাড়া, বীরতারা, শ্যামসিদ্ধি, শ্রীনগর, ভাগ্যকুল, রাঢ়িখাল, পাটাভোগ , আটপাড়া, তন্তর, কুকুটিয়া, বাড়ৈখখালী ও ষোলঘর (মোট ১২টি) ইউনিয়নে ধানের শীষ জয়লাভ করে। আর এসব ইউনিয়নের অধিকাংশ ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের অবস্থান দ্বিতীয়। ১৪টি ইউনিয়নের মধ্যে ধানের শীষ সবচেয়ে বেশী ভোট পায় ভাগ্যকুল ইউনিয়নে। ইউনিয়নটিতে প্রাপ্ত ভোট সংখ্যা ৭ হাজার ৩৩৯। শ্রীনগর উপজেলার ৮০টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ’র প্রাপ্ত ভোট সংখ্যা ৭০ হাজার ৭৭৯। তার নিকটম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজির প্রাপ্ত ভোট সংখ্যা ৪৯ হাজার ৫৫৯টি ও স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ফুটবল প্রতীকের প্রাপ্ত ভোট সংখ্যা ২৩ হাজার ৭৮৪। এই উপজেলায় ফুটবল প্রতীকের মমিন আলীর প্রাপ্ত ভোট সংখ্যা ২৩ হাজার ৭৮৪।
এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম আতিকুর রহমান পান ৫ হাজার ৪১৮ ভোট, কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুর রহমান ২৪৮ ভোট ও আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তার পেয়েছেন ১১৬ ভোট। শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৬ জন। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৭। বাতিল ভোট ৩ হাজার ১৮৩টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৯০৪। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.৪৪ শতাংশ (পোস্টাল ভোট কেন্দ্র ব্যতিত)। শ্রীনগর উপজেলায় বিএনপির শেখ মো. আব্দুল্লাহ তার নিকটম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামীর প্রার্থী থেকে ২১ হাজার ২২০ ভোট বেশী পান।
মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন প্রার্থী মমিন আলী, আব্দুর রহমান, আতিকুর রহমান ও রোকেয়া আক্তার। দুই উপজেলা শ্রীনগর ও সিরাজদিখানে সর্বমোট কাস্টিং ভোটের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬১০টি। গত ১২ ফেব্রুয়ারি সকালে শ্রীনগরে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের পছন্দের প্রাথীকে ভোটাধিকার প্রয়োগ করেন।



