মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে নির্বাচনী সংহিতা’য় নিহত জসিমের প্রতিপক্ষের ছিলো পূর্ববিরোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের চরাঞ্চলে প্রতিপক্ষের হামলা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হওয়ার ঘটনায় প্রেসব্রিফিং করেছে সেনাবাহিনী । শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯বীরের সিও লেফটেন্যান্ট কর্ণেল আকিব জাবের জানায়, নিহত জসিম নায়েবের সাথে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের পূর্ব বিরোধ ছিলো। পারিবারিক বিরোধের জেরে নির্বাচনের পরে সে হামলার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিহত জসিমের সাথে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ছিলো। পরবর্তীতে নির্বাচনের কথাকটাকাটির জেরে জসিমের বাড়িতে নাছির পক্ষ অতর্কিত হামলা করে। এতে আহত হওয়ার পর হাসপাতালে জসিমের মৃত্যু হয়। এঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শুক্রবার মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মো. জসিম নায়েব (৩০) নিহত হয়। নিহত জসিম স্থানীয় মাফিক নায়েবের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন বলে জানাগেছে। হামলাকারী পক্ষ মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতনপক্ষের সমর্থক বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ