আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় ৬টি সংসদীয় আসনে ৩৮ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১২ প্রার্থী ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ২৬ প্রার্থীর কেউই মোট গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের কর্মকর্তা অফিসার আ স ম জামসেদ খোন্দকার ও খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের পৃথকভাবে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
খুলনা-১ আসনে আট ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে- ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আবু সাইদ ৫৬১৯ ভোট, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন লাঙ্গল প্রতীকে ৬৩০ ভোট, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় মোমবাতি প্রতীকে ৮৮১ ভোট, সিপিবির কিশোর কুমার রায় কাস্তে প্রতীকে ৪৭৪২ ভোট, কলস প্রতীকের গোবিন্দ হালদার ৮৯৪ ভোট, গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান ট্রাক প্রতীকে ৮৪ ভোট, বিএমজেপির রকেট প্রতীকে প্রবীর গোপাল রায় ৫৬৭ ভোট, তারা প্রতীকে জেএসডির প্রসেনজিৎ দত্ত ৫১৩ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার ৭১০ ভোট, বিইপির দোয়াত কলম প্রতীকে সুব্রত মন্ডল ১৬৯ ভোট।
খুলনা-২ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ, ৭ হাজার ২৯৮ ভোট।
খুলনা-৪ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এস এম আজমল হোসেন পেয়েছেন ৮৫৯ ভোট।
খুলনা-৫ আসনে জামানত হারিয়েছেন লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভিন ১৩১৯ ভোট, চিত্তরঞ্জন গোলদার কাস্তে প্রতীকে প্রতীকে ১৭৯০ ভোট।
খুলনা-৬ আসনে জামানত হারিয়েছেন সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কান্তে প্রতীকে ১৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে ২৯৫০ ভোট ও জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে ২৭১৭ ভোট।
খুলনা-৩ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে ৫ হাজার ৭০৫ ভোট, জাতীয় পার্টির আব্দুল্লাহ আক মামুন লাঙ্গল প্রতীকে ১০৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠু হরিন প্রতীকে ৮৩৭ ভোট, বাসদের জনার্দন দত্ত মই প্রতীকে ২৪৬ ভোট, মইন মোহাম্মদ মায়াজ ফুটবল প্রতীকে ৯৮ ভোট, আবুল হাসনাত সিদ্দিক জাহাজ প্রতীকে ৬৮ ভোট, মুরাদ খান লিটন ঘুড়ি প্রতীকে ৮৩ ভোট, এনডিএম এর শেখ আরমান হোসেন সিংহ প্রতীকে ১৪১ ভোট।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com