মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দুটি আসনই পুনরুদ্ধার করলো বিএনপি। পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত এনসিপির সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ টি ভোট।
এছাড়া, পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনোনীত সফিউল আলম (সুফি) পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২টি ভোট।
পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের ফলাফল ঘোষনা করছেন জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।
জেলায় মোট ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ১শ ৬০ জনের মধ্যে ২ লাখ ৩২ হাজার ৬৪৮ জন ভোটারই নতুন, যা মোট ভোটারের প্রায় ২৬ শতাংশ দুটি আসনের জয় পরাজয়ে এ ভোটাররাই রেখেছেন গুরুত্বপূর্ণ ভুমিকা।
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত মহান জাতীয় সংসদের প্রথম দুটি আসনেই জয় হয়েছে বিএনপি মনোনীত প্রার্থীদের। তার মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমিরের কাছে প্রায় ৮ হাজার ভোটে পরাজিত হয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত হেভিওয়েট প্রার্থী (এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক) সারজিস আলম।
ফলাফল ঘোষনার পর প্রতিক্রিয়ায় তিনি পরাজয় মেনে নিয়ে গণমাধ্যম কর্মীদের জানান, প্রিয় মাতৃভূমি পঞ্চগড়ের সাধারন মানুষের কল্যানে আগের মতই পাশে থাকতে জান তিনি। এসময় বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে একসাথে পঞ্চগড়ের উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি।
অপর দিকে পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল আলম বিএনপি মনোনীত ফরহাদ হোসেন আজাদের নিকট হেনেছেন প্রায় ৫৬ হাজার ভোটের বিশাল ব্যাবধানে। জয় পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপির বিজয়ী দুজন প্রার্থীই জানান, দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করতে চান তারা। বিজয় উৎযাপনে রাখা হবেনা কোন প্রকার বিজয় মিছিল বা সমাগম। তবে, ফলাফল ঘোষনার পর থেকে বিজয়ী প্রার্থীদের ঘিরে দেখা গেছে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের ব্যাপক উচ্ছ্বাস। এসময় তাদের ফুলেল শুভেচছায় সিক্ত হন উত্তরের সিমান্তঘেষা এ জেলার দুই নব নির্বাচিত সংসদ সদস্যরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com