আরফান আলী, শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার দুইটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শেরপুর-১ আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল শেষে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট। এছাড়া মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল শেষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৯ ভোট এবং বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৭ হাজার ২১২ ভোট।
ফলাফল ঘোষণার পর দুই আসনেই বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com