সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনায় যৌথ অভিযানে দেশীয় পিস্তল, গোলাবারুদ ও ককটেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১টায় খুলনার তেরোখাদার লস্করপুর এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ঐ এলাকা হতে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ২টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্রসহ কাজী কামাল হোসেন (৫০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার তেরোখাদা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com