সুমন,স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার চালনা কে,সি,সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে বেলা ১২ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট খালিদ সিফাত সিমন এ তথ্য জানান।
গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুন্দরবন সংলগ্ন দাকোপ, কয়রা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া সহ কোস্ট গার্ডের আওতাধীন এলাকা ৭২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার ভোটকেন্দ্রসমূহে দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা'র আওতাধীন ওই ৭২টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যগণ দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।
এছাড়াও নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এছাড়াও যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com