কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ১০ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বানািয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে পাওয়া বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখে । বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন । খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com