আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের কার্যালয় ট্রেজারি থেকে খুলনার বিভিন্ন উপজেলা হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ব্যালট পেপার সংগ্রহ করছেন।
উক্ত ব্যালট পেপার সংগ্রহকালে বিদেশি নির্বাচন পরিদর্শক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলংকা থেকে আগত পরিদর্শক টিম পরিদর্শন করেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সার্বিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে।
৯ ফেব্রুয়ারী সোমবার কেএমপি'র মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com