শেরপুর(বগুড়া) প্রতিনিধি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের, বগুড়া জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। ০৮ ফেব্রুয়ারি রবিবার বিকালে বগুড়া সদর সান্তাহার রোড,মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মো: আজিজুর রহমান সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসান শফিউল কবির, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, জনাব সুদেব কুমার দাস। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: ফাতেমা বেগম।
আলোচনা সভায় প্রধান আলোচক জনাব মো: আজিজুর রহমান সুমন , বর্তমান মানবাধিকার চিত্র, নারী ও শিশু অধিকার, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, শ্রমিক, প্রতিবন্ধী ও প্রবীণদের মানবাধিকার, ডিজিটাল যুগে মানবাধিকার চ্যালেঞ্জ ও আমাদের করনীয় বিষয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক জনাব সুদেব কুমার দাস, বিগত ১০ বছরে সার্ক মানবাধিকারের অগ্রযাত্রা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচনা সভায় বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মো: মোতাহার হোসেন, মানবাধিকার রক্ষায় নাগরিক শক্তি ও দায়বদ্ধতা, নীতিগত সুপারিশ ও বগুড়া জেলা শাখার ভবিষ্যৎ কর্মপথ নির্ধারণ সম্পর্কে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব মো: হাসান শফিউল কবির ,শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মো: আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নুর ইসলাম এবং মো: রেজাউল কবির সুমন। সভায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ নাফিউর রহমান, দুপচাঁচিয়া উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা পিংকি আক্তার পাপিয়া সহ মো: হারুন অর রশিদ, হুমায়ুন কবির সাগর, মোঃ শামীম সরকার, অন্যান্য সদস্য বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধি বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com